Microsoft Word Interface পরিচিতি

 


Microsoft Word এর ইন্টারফেস বলতে আমরা Word খুললে যে পর্দা, বোতাম, মেনু ও কাজ করার জায়গা দেখি—সেটাকেই বুঝি। Word ইন্টারফেসের প্রতিটি অংশের নির্দিষ্ট কাজ রয়েছে।


১. Title Bar (টাইটেল বার)

  • স্ক্রিনের একদম উপরে থাকে।
  • এখানে ডকুমেন্টের নাম এবং সফটওয়্যারের নাম (Microsoft Word) দেখায়।
  • ডান পাশে Minimize, Maximize, Close বোতাম থাকে।


২. Quick Access Toolbar

  • টাইটেল বারের বাঁ পাশে ছোট টুলবার।
  • সাধারণত Save, Undo, Redo বোতাম থাকে।
  • চাইলে আরও শর্টকাট যোগ করা যায়।


৩. Ribbon (রিবন)

  • টাইটেল বারের নিচে বড় মেনু অংশ।
  • এখানে Word-এর সব টুল/কমান্ড সাজানো থাকে।

  • রিবনে বিভিন্ন Tab থাকে যেমন—

    • Home
    • Insert
    • Design
    • Layout
    • References
    • Review
    • View

প্রতি ট্যাবে আবার গ্রুপ থাকে (Font, Paragraph, Styles ইত্যাদি)।


৪. Tabs (ট্যাবসমূহ)

  • Home Tab :  লেখা ফরম্যাট, ফন্ট, সাইজ, রঙ, Alightment, Bold/Italic ইত্যাদি।
  • Insert Tab:  ছবি, টেবিল, Shape, Header/Footer, Page Number, Chart ইত্যাদি যোগ করা।
  • Design Tab : ডকুমেন্টের থিম, ব্যাকগ্রাউন্ড, স্টাইল।
  • Layout Tab: পেজ মার্জিন, Orientation, Size, Columns ইত্যাদি।
  • References Tab: Table of Contents, Footnote, Citation, Index ইত্যাদি।
  • Review Tab: Spelling & Grammar, Track Changes, Comment ইত্যাদি।
  • View Tab : Zoom, Page Layout, Reading Mode, Ruler On/Off।


৫. Ruler (রুলার)

  • পেজের উপরে ও বামে থাকে।
  • মার্জিন, ট্যাব সেটিং, প্যারাগ্রাফ ইন্ডেন্ট দেখায়।


৬. Workspace / Document Area

  • যেখানে আমরা লেখালেখি করি।
  • মাউস কার্সর ঝিলমিল করে—এটি হলো “Insertion Point”।


৭. Status Bar (স্ট্যাটাস বার)

  • স্ক্রিনের একদম নিচে।
  • এখানে দেখা যায়—
  • Page সংখ্যা
  • Word Count
  • Language
  • Zoom Control

৮. Scroll Bar

  • ডান পাশে ও নিচে থাকে।
  • ডকুমেন্ট উপরে–নিচে বা ডানে–বামে স্ক্রল করতে সাহায্য করে।

Post a Comment

0 Comments