MS Word: Page Setup (Margin, Orientation, Size)




ডকুমেন্ট প্রিন্ট বা সাজানোর আগে Page Setup খুব গুরুত্বপূর্ণ। এতে আপনি পেজের মার্জিন, পেজের দিক (orientation) এবং পেপারের সাইজ ঠিক করতে পারেন।


১. Margin (মার্জিন)

Margin হলো পেজের চারপাশের ফাঁকা স্থান।

MS Word-এ মার্জিন সেট করতে—

➤ Step:

Layout ট্যাব → Margins

সাধারণ মার্জিনগুলো:

  • Normal – উপরে 1", নিচে 1", বাম 1", ডান 1"

  • Narrow – চারদিকে কম মার্জিন

  • Wide – চারদিকে বেশি মার্জিন

  • Custom Margin – আপনার ইচ্ছামতো মার্জিন সেট করা


২. Orientation (অরিয়েন্টেশন)

পেজ কীভাবে থাকবে তা নির্ধারণ করে।

দুই ধরনের Orientation:

  • Portrait (পোর্ট্রেট) – লম্বা দিক নিচে (উল্লম্ব)

  • Landscape (ল্যান্ডস্কেপ) – চওড়া দিক নিচে (আড়াআড়ি)

➤ Step:

Layout ট্যাব → Orientation → Portrait / Landscape


৩. Size (পেপার সাইজ)

ডকুমেন্ট কোন সাইজে প্রিন্ট হবে তা ঠিক করতে হয়।

সাধারণ Size:

  • A4 (8.27" × 11.69") – বাংলাদেশে সবচেয়ে প্রচলিত

  • Letter (8.5" × 11")

  • Legal (8.5" × 14")

➤ Step:

Layout ট্যাব → Size → তালিকা থেকে সাইজ নির্বাচন

Post a Comment

0 Comments